শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওসি সুকোমল চন্দ্র দেবনাথের কর্মদক্ষতায় নাচোলে চুরিকৃত মোটরসাইকেলসহ চোর গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওসি সুকোমল চন্দ্র দেবনাথের কর্মদক্ষতায় নাচোলে চুরিকৃত মোটরসাইকেলসহ চোর গ্রেফতার
৪৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ চুরির মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মে দুপুরে নাচোল স্টেশন বাজারের ছাগলের হাটে ব্যবসায়িক কাজে গিয়ে এক ব্যক্তি তার TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলটি রেখে যান। পরে বিকেলে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। কোথাও সন্ধান না পেয়ে নাচোল থানায় একটি চুরির মামলা দায়ের করেন তিনি।

মামলার পর নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবগঞ্জ থানার আইহাই এলাকার বাসিন্দা মো. জিহাদ হোসেন (২০) কে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া TVS Apache RTR 160 সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর নওগাঁ-ল-১১-৫২২৭ বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গ্রেফতারকৃত আসামি জিহাদকে আদালতের মাধ্যমে জেল হাজতে  পাঠানো হয়েছে অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com