শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কক্সবাজারে রঞ্জন চাকমা নামে এক পাহাড়ি যুবককে জবাই করে হত্যা, হত্যাকারী আটক

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে রঞ্জন চাকমা নামে এক পাহাড়ি যুবককে জবাই করে হত্যা, হত্যাকারী আটক
১৫

কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তরণ এলাকায় এক পাহাড়ি যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্ত। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রঞ্জন চাকমা। তাঁর বাড়ি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আনারস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এবং ৩-৪ দিন আগে কক্সবাজারে তার নিকট আত্মীয় বিমল চাকমার বাড়িতে বেড়াতে গিয়েছিল তার স্ত্রীকে নিয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে উত্তরণ এলাকায় এক চাকমা নারীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে যায়। সেখানে রঞ্জন চাকমাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তার প্রকৃত কারণ রহস্য এখনো জানা যায়নি।

স্থানীয়রা ধাওয়া করে খুনিকে আটক করতে সক্ষম হয় এবং পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com