মোঃ সবুর খান: | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার রাজবাড়ী গ্রামের অধিবাসি বিশিষ্ঠ শিক্ষাবিদ মরহুম মো: বেলায়েত হোসেন মাস্টার এর ৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার ১০ জুলাই মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী হোসনেয়ারা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের বড় ছেলে আলহাজ্ব মোশাররফ হোসেন চুন্নুর সভাপতিত্বে ও মোঃ জিসান মাস্টারের পরিচালনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশন’র সদস্য সাবেক জেলা ও দায়রা জজ মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শহীদুল্লাহ বিএসসি, দেশের বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী, ডা: মোঃ আউয়াল হোসেন, জগন্নাথ মাস্টার প্রমুখ।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায়
দোয়া মুনাজাত পরিচালনা করেন কাজী মো: শফিকুল ইসলাম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com