মোঃ সবুর খান: | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইব্রাহিম প্রধানের পিতা আব্দুর রাজ্জাক (৭০)।
শুক্রবার ০৫ ই জুলাই বাদ আসর উপজেলার বিতারা ইউপির মাঝিগাছা জামালিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে গার্ড অব অনার প্রদান ও মুক্তিযুদ্ধার মরদেহ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। এসময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি ও কচুয়া থানার এসআই মিন্টু কুমার ধরের নেতৃত্বে একটি দল মুক্তিযুদ্ধার মরদেহ গার্ড অব অনার প্রদান করে।
জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, মুক্তিযোদ্ধা উপ-অধিনায়ক আলহাজ্ব জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার প্রমুখ।
প্রখ্যাত মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক স্ট্রোকের কারণে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় শুক্রবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে পরপারে চলে গেলেন। পরে ওই মাঠে জানাজা শেষে মরহুমের মরদেহ মাঝিগাছা প্রধানিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com