শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময়কালে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করলে দেশে সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়

মোঃ জুয়েল রানা   |   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় শিক্ষকদের সাথে মতবিনিময়কালে  শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করলে দেশে সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়

চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় করা হয়েছে। শনিবার দুপুরে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরাই সমাজ উন্নয়ন ও গঠনে সবচেয়ে বেশি ভ‚মিকা রাখে। তাই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন না করলে সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, পরিচালনা পরর্ষদ গঠনসহ সকল কার্যক্রম ন্যায় নীতির সাথে পরিচালনা করা হবে।

বিগত দিনেও আপনারা কে কার জন্য কাজ করেছেন, কে কোন দল করেছেন সেটা আমার জানার বিষয় নয়। তবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যেহেতু আপনারা মানুষ গড়ার কারিগর। তাই স্ব স্ব অবস্থান থেকে নিজেরা ন্যায় নীতির সাথে কাজ করবেন। তাহলেই মানুষ শিক্ষকদের নিয়ে সমালোচনা করতে পারবে না।

তিনি আরো বলেন, আপনারা আমাকে অসৎ ভাবে সহযোগিতা করে নির্বাচিত করতে হবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। এই প্রচলন সাধারন মানুষের মাঝে সৃষ্টি করতে আপনারা শিক্ষক নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। কেননা আমি অসৎ উপায়ে জনপ্রতিনিধি হতে চাই না।

ভোটের মাধ্যমে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হতে চাই। সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় ও সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ মহব্বত আলী, বিএনপি নেতা ইঞ্জি. শাহজাহান, মো. শাহজাহান মজুমদার, অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, অ্যাড. মোস্তাক আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিন্দপুর ড. এম কে আলমগীর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান সেলিম, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, পাথৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা বেগম, সাচার ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধানসহ আরো অনেকে। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com