মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান।
তিনি যোগদানের পর মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীদের আটক এবং বিভিন্ন মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহজাহান এর নাম ঘোষনা করেন ।
এই উপলক্ষে ১৭ই জানুয়ারি শনিবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত মাসিক কল্যান সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে এসআই মোহাম্মদ শাহজাহান’র হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব (মতলব সার্কেল),আব্দুল হাই ( কচুয়া সার্কেল), চাঁদপুর জেলার সকল উপজেলার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আর আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারগন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com