শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ার সাচার রেনেঁসা সমবায় সমিতি লি. এর ২০তম বর্ষপূর্তী উদযাপন

মোঃ জুয়েল রানা, কচুয়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ার সাচার রেনেঁসা সমবায় সমিতি লি. এর ২০তম বর্ষপূর্তী উদযাপন
১০

“আস্তা আছে,আস্তা রাখুন” এই শ্লোগানে চাঁদপুরের কচুয়ার সাচার বাজারে প্রতিষ্ঠিত অন্যতম ঋণদান প্রতিষ্ঠান রেনেঁসা সমবায় সমিতি লি: এর গৌরব ও সাফল্যের ২০তম বর্ষপূর্তী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রেনেসাঁ হাসপাতাল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কেক কাটা, আলোচনা,ঘড়ি উপহার ও গ্রাহকদের মাঝে মেয়াদপূর্তীর চেক বিতরন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক হাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও রেনেসাঁ পাল্টিপারপাস লি. এর সাধারন সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেনেঁসা হাসপাতালের চেয়ারম্যান মো. মহীউদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য দেন, রেনেঁসা হাসপাতালের পরিচালক ও রেনেসাঁ সমবায় সমিতি লি: সভাপতি মো. জিয়া উদ্দিন মজুমদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আতাউর রহমান আজাদ মাস্টার, সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সমাজ সেবক মো: গাজী মিয়া,মো: শাহপরান,বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সবুজ,মো: মোসলেম মিয়াসহ আরো অনেকে ।এসময় সমিতির গ্রাহক, বাজার ব্যবসায়ীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com