মোঃ সবুর খাঁন,কচুয়াঃ | বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়ায় সাচারে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে কচুয়া থানার পুলিশ। গত বুধবার রাতে ১২টার সময় কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন রামের দিঘীরপাড় থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় ডাকাতদের সাথে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ধারালো লম্বা কিরিচ, ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা এবং একটি চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র।
পরে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।আটককৃতরা হলেন, সাচার মৃত আলফু মিয়ার হানিফ (২৪), শুয়ারুল গ্রামের দিঘীরপাড়ের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা (৩০), দূর্গাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (২৪) ও রবি উল্লাহ’র ছেলে সোহেল মোল্লা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com