শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়া পালাখাল বাজারে ফার্মেসী ও মুদি দোকানে চুরি

মোঃ জুয়েল রানা   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়া পালাখাল বাজারে ফার্মেসী ও মুদি দোকানে  চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজারে ভাই ভাই ফার্মেসী ও জাকির ষ্টোরে দুধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে ভাই ভাই ফার্মেসীর স্বত্তাধীকারী মো. জাকির হোসেনের ঔষধের দোকানের উত্তর অংশের টিনের চালা খুলে অজ্ঞাত চোরের দল এই চুরির ঘটনা ঘটায়।

এসময় চোরচক্র জাকির হোসেনের মালিকানাধীন ভাই ভাই ফার্মেসীর মূল্যবান ঔষধের কার্টুন, দামি ঔষধের বক্সসহ প্রায় ৫ লক্ষ টাকার ঔষধ নিয়ে যায়। এছাড়া জাকির ষ্টোরের পরিচালক আলী আজমের মুদি ও মনোহরি দোকানের মূল্যবান এলাইস মশলা, গুড়ো দুধ, নগদ ১ লক্ষ ২৭ হাজারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

সব মিলিয়ে ফার্মেসী ও মুদি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে জাকির হোসেন ও আলী আজম জানান। এছাড়া প্রায় বছর খানেক পূর্বেও জাকির ষ্টোরের আলী আজমের দোকানে চুরি সংঘটিত হয়েছিল। বর্তমানে পুনরায় চুরির ঘটনায় আলী আজম আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পালাখাল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চোরদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com