কচুয়া প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া উপজেলার ০৯নং কড়ইয়া ইউনিয়নের কৃতিসন্তান, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রধান এক বাণীতে এই শুভেচ্ছা জানান, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়াবাসীসহ দেশবাসী ও প্রবাসের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। কচুয়া উপজেলাবাসী সহ দেশের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, “ঈদ মোবারক” ঈদ মোবারক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com