শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ড. আনম এহসানুলহক মিলনের পক্ষে গনসংযোগ

কচুয়ার গোহট উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলনের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের নাউলা বিএনপি দলীয় কার্যালয় থেকে ড.মিলন সমর্থিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা সহ ইউনিয়নের খিলা,সাতবাড়িয়া, নুরপুর, তুলাগাঁও, আইনগিরি বাতাবাড়িয়া গণসংযোগ শেষে হাশিমপুর মিয়ার বাজার গণসংযোগে মিলিত হয়। এসনয় বক্তাগণ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আনম এহসানুল হক মিলনের পক্ষে সাধারণ জনগণের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আজিজুল্লাহ মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন,ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাসির প্রধান,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক একে মিলন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রধান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক মটর শোডাউন ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com