মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামে সুন্দরী খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষকে দৈনন্দিন হাট-বাজার,স্কুল-কলেজ, শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেনীর পেশার সাধারন মানুষ চলাচল করতে হয় প্রতিনিয়তই । এ সুন্দরী খালের ওপর (প্রায়) ৪০ ফুট দৈর্ঘ্য কাঠের ঝূঁকিপূর্ন এ সাঁকোটি দুঃখের লাগব হয়ে উপজেলার বিতারা ইউনিয়নের ৫টি গ্রামের কয়েক হাজারের বেশি মানুষের কাছে দুঃখের কারন। উক্ত,গ্রামবাসী জানিয়েছেন, যে গত ২৫ বছর ধরে এই গ্রামের কাঠের সাঁকোটির দিকে এখনও কোনও সরকার সূ-দৃষ্ঠি দেয়নি বলে মন্তব্য করেন। তাই, গ্রামবাসীর সকলের দাবী বর্তমান সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com