মোঃ সবুর খাঁন,কচুয়া | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড শুয়ারুল গ্রামে সাচার ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যেগে উঠান বৈঠকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৭ই জানুয়ারি শনিবার শুয়ারুল ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম বেপারী’র সভাপতিত্বে ও সাচার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফেরদৌসী আক্তার, মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী মোঃ কবির হোসেন বেপারী, ০৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম প্রধান,সাচার ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম মূন্সী, ০৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শরীফুল ইসলাম বেপারী, সেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ নাজির আহমেদ, সাচার ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাজী আব্দুল আউয়াল,০৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জমির হোসেনসহ এলাকার স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com