কচুয়া প্রতিনিধিঃ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলার সাচার ডিগ্রী কলেজ রোড কালিমন্দিরের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান ভস্মিভূত হয়েছে। গত ১৯ই ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রত্যেক্ষদর্শীরা জানায়। এ অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী রাজন সূত্রধর ও শংকর চন্দ্র সরকার।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রাজন সূত্রধর বলেন, আমার দোকানের প্রায় ১০লক্ষ টাকার মালামাল ও শংকর চন্দ্র সরকারের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হয়ে যায় বলে জানায়। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে সাচার ফাঁড়ির পুলিশ সদস্যেরা ও এলাকাবাসীর লোকজনের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকান্ডের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের প্রতি ক্ষতিপূরণ দাবী জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com