শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন

মোঃ সবুর খান,কচুয়াঃ   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় জামায়াতে ইসলামী’র সংবাদ সম্মেলন
৮৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ । গত ২৯ই জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্ল্যাহ’র পরিচালনায়

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা শাখা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, কচুয়া উপজেলা শাখা জামায়েতে ইসলামী’র আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ্, কচুয়া পৌর জামায়েতে ইসলামী’র আমীর অধ্যক্ষ জাকির উল্ল্যাহ শাজলিসহ কচুয়া পৌর ও উপজেলা জামায়েতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,আগামী ১২ই ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী’র সর্মথনে সকল নেতৃবৃন্দকে ৩১ই জানুয়ারির জনসমাবেশ সফল করতে কচুয়া উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, কচুয়া পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ জাকির উল্লাহ শাজলি সহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবারের জামায়েতে ইসলামীর জনসমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও জোটের অন্যতম সমন্বয়ক অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com