শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও

কচুয়া প্রতিনিধিঃ   |   শুক্রবার, ১৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও
৫৬

কচুয়া উপজেলার ০২ নং পাথৈর ইউনিয়নের পাথৈর গ্রামে আছমা আক্তার নামের এক গৃহবধুর তার স্বামীর নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়া আছমা আক্তারের বিরুদ্ধে স্বামী জয়নাল আবেদীন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার অভিযোগের ৪দিন পর আছমা আক্তার তার স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যায়।

পারিবারিক সূত্রে জানা যায় যে, দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মৃত.বোরহান উদ্দিনের মেয়ে আছমা আক্তারের সাথে ১২ বছর আগে চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর গ্রামের আবুল হাসেম’র ছেলে জয়নাল আবেদীন শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ২ টি সন্তান জম্মগ্রহন করেন। স্বামী জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান যে, আমি তিতাস উপজেলায় ১ টি কওমী মাদ্রাসায় চাকুরি করি। বাড়িতে কম আসার সুবিধায় পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির মালিগাঁও গ্রামের জনৈক এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মোবাইলের মাধ্যমে।

স্বামী জয়নাল আবেদীন জানায় আমি যখন আমার স্ত্রী আছমা আক্তারের বিষয়টি জানি,তখন আমি জিজ্ঞেস করলে অস্বীকার করে, অনেকক্ষণ চাপাচাপির পর দোষ স্বীকার করে। পরবর্তীতে, আমার ২ টি সন্তানের দিকে তাকিয়ে আমি সংসার করার সিদ্ধান্ত নেই। হঠাৎ আমার স্ত্রী সোমবার ১১মে ভোর রাতের দিকে আমার গৃহে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ঘরে থাকা স্বর্নালংকার কানের দুল-চেইন নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ায় ধারনা আমার স্ত্রী দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের ভাই সম্পর্ক ইয়াসিন’র সাথে পালিয়ে গেছে।

এই ঘটনায় আমার ২ টি সন্তানের দিকে বিবেচনা করে ও টাকা এবং স্বর্নালংকার উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগীতাসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। এই বিষয়টি নিয়ে জানতে অভিযুক্ত আছমা আক্তারের মুঠো ফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com