মোঃ সবুর খাঁন,কচুয়াঃ | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম’র নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের পূর্ব মিয়ার বাজার হারিচাইল আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৬ই মে কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাতবাড়িয়া গ্রামের আমির ফকির বাড়ির মোঃ হানিফ মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী দিদার (৩২) এর কাছে থাকা ০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com