শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে মানববন্ধন

মোঃ জুয়েল রানাঃ   |   শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে মানববন্ধন
১২

চাঁদপুরের কচুয়ায় মহান আল্লাহ কে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত আবুল সরকারের শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সাচার বাজারে এই মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড্রে প্রতিবাদ সভায় মিলিত হয়।

তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায় বক্তব্য দেন, আল আকসা মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসাইন, সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. এম এ কাশেম চৌধুরী, মাও: আব্দুল হান্নান, সাচার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নুরুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ সাইফুর রহমান, তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূইয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com