শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ জুয়েল রানাঃ   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
৬৮

​চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন সাগর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চালিক সড়কের ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানাযায় ওভারটেকিং করতে গিয়ে মাইক্রোবাস ও পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিম হোসেন সাগর (২৭) নিহত হয়। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯)  নামের একজন গুরুতর আহত হয়েছেন। ​

​নিহত ইব্রাহিম হোসেন সাগর পাশ্ববর্তী কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তার নানার বাড়ি কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের কালা গাজী প্রধানীয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল। ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন সাগরের মৃত্যু হয়।

স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাগর তার মামার সুরমা গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করেছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com