মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিরস্ত্র) ম.শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে ০৯ নং কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর হাজী বাড়ীর আব্দুর সাত্তার ভান্ডারির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জালাল প্রধান শাহজালাল (৩৬) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করেন কচুয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ২২ ও এসআই(নিরস্ত্র)/ নোমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার মামলা নং-১৭ ও ৬ই মে ০২ নং পাথৈর ইউনিয়নের বুরবুরিয়া/ভাটিসিনিয়া গ্রামের মুন্সী বাড়ীর মৃত আইয়ুব আলীর ছেলে মাদক মামলায় পলাতক আসামী নেহাল আহম্মেদ (৪০) কে পুলিশ গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ০৮ই মে শুক্রবার পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com