শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মোঃ সবুর খাঁন, কচুয়াঃ   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
৩৯

কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান এর সভাপতিত্বে ও মৌলভী শিক্ষক গাজী মাওলানা মোঃ ছফিউল্ল্যাহ’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন ড. মোঃ আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, সাচার ডিগ্রী কলেজ গভর্নিং বডি’র বিদ্যুসাহী সদস্য ও আসন্ন সাচার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন আখন্দ। প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইন্জিঃ মোঃ মেসবাহ উদ্দীন আখন্দ,মোঃ সুলতান আহম্মেদ ফরাজী,কাজী মুখলেছুর রহমান, প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান মাস্টার ,

শিক্ষক ইমাম হাসান মেহেদী, শিক্ষক নইমুল ইসলাম রিয়াজসহ শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, রাগদৈল কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামীম কাউছার আহম্মেদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আব্দুল হামিদ আখন্দ (প্রধান শিক্ষক) সহ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি বর্গের কর্ম জীবনের স্মৃতিচারন, বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সাবেক কৃতি মেধাবী শিক্ষার্থী ও বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষকদের নানান সুবিধা-অসুবিধা ও চাহিদা মূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দগন। প্রসঙ্গঃ ২০২৬ ইং সালে এসএসসি পরীক্ষার জন্য ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com