মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে কচুয়া উপজেলা পরিবারে আয়োজনে “সুশিক্ষায় স্বনির্ভরতায় গড়বো স্মার্ট কচুয়া” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা সামগ্রী প্রদান ও চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৬ই জানুয়ারী তারিখ সোমবার সাচার ইউনিয়নের তালুকদার বাড়ীতে প্রধান সম্মনয়ক ডাঃ মোস্তফা কামাল’র সভাপতিত্বে ও পরিচালনায় ডাঃ সোহাগ গাজী ও মোস্তফা কামাল মাষ্টার। এতে সার্বিক সহযোগিতায় ডাঃ এ কে এম ফেরদৌস রহমান, এ কে এম আজাদ তালুকদার (দিপু), মোঃ হুমায়ন কবির, ডাঃ মোস্তফা কামাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মিজান তালুকদার, আব্দুল খলিল তালুকদার, সাফিন তালুকদারসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরিশেষে, এলাকার ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান ও ৫০ জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com