কচুয়া প্রতিনিধিঃ | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গত ২৩ মে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় বিসমিল্লাহ মাছের আড়তের সামনে হাজীগঞ্জ-কচুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে উপজেলার ১১ নং গোহট দক্ষিন ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের ফকির বাড়ির মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ হেলাল (৩৯) এর সাথে থাকা ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com