নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মে ২০২৬ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে
কচুয়া উপজেলাবাসীসহ দেশ-প্রবাসের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মনির হোসেন
কচুয়া প্রতিনিধিঃ কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা-এ দুই’টি ঈদ আনন্দের দিন। এ দুই ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় ও ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষের ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহা মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা।
হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়ায় আমাদের দায়িত্ব ও কর্তব্য। ঈদুল আযহা সবার জীবনে নিয়ে বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ’র দরবারে এ প্রার্থনা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন কামনা করেছেন, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com