মোঃ সবুর খাঁন, কচুয়াঃ | শুক্রবার, ২০ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের কচুয়া উপজেলা রিপোর্টাস ইউনিটি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ই মার্চ বৃহস্পতিবার বিকেলে সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে রিপোর্টাস ইউনিটি’র সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক মাওলানা নূরুল হক প্রধান’র সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক আবু ইউসুফ উদয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসেন হেলালী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা রিপোর্টাস ইউনিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার কচুয়া উপজেলা সংবাদদাতা মোঃ কাউছার আহমেদ, রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি মোঃ মানিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ হারুনূর রশীদ, সম্মানিত সদস্য মোঃ শাহজাহান মাষ্টার, সম্মানিত সদস্য- দৈনিক সময়ের আলো পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ রানা, প্রিয় চাঁদপুর পত্রিকার কচুয়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাল, সাংবাদিক মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, উত্তর কচুয়া ছাত্র শিবির নেতা মোঃ তৌফিক ওমর ফাহিম, সদস্য ডাঃ আবু হানিফ মোল্লাসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, একজন সৎ সাংবাদিকতাই সমাজের কলূষিত সকল অপরাধ গুলো তুলে ধরার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে গড়ে তুলতে পারে। বর্তমান যুগে তাদের লিখনির মাধ্যমেই সারা দেশ ও জাতিকে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার একজন ন্যায় নীতি ও আদর্শবান সাংবাদিকের লেখনির মাধ্যমেই সমাজের মাদক সেবন রোধ ও সমাজের সকল ধর্মহীন কার্যকলাপ থেকে মুক্ত করে রাখতে পারে, তাই আমি আশাবাদী একজন সাংবাদিক তার লিখনীর মাধ্যমে সকল প্রকার অন্যায় কাজ গুলো রীতি মতো তুলে ধরবে এবং আগামী সুন্দরও একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় উপহার দিবো।
তাই আমি আমার কচুয়া উপজেলার সকল সাংবাদিক ভাইদেরকে বলবো সকল অপরাধ মূলক কাজ ও সমাজের বিভিন্ন উন্নয়ন ও অবহেলিত গ্রামের সকল চিত্র তথ্যগুলো তুলে ধরতে এবং আমার নিজ ১নং সাচার ইউনিয়ন বাসীকে সেবার করার মাধ্যমে একটি সুন্দর ইউনিয়ন ও সমাজ গঠনে,গরীব, দুঃখি, সাধারণ জনগনের পাশে দাঁড়িয়ে সুন্দর ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্যে। আমার ইউনিয়নের সর্বস্তরের জনগনের সমর্থন দোয়া ও সকলের সহযোগিতা কামনা করছি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com