শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মো সাইদুল ইসলাম   |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডে কুকিজ স্মৃতি সংঘের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৬ টায় উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডে মহাজন বাড়ী সংলগ্ন মাঠেে এ খেলার উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল উদ্দিন পাকিছ এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার সাবেক ৩ বারের কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।

ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সমাজ সেবক মো. লিয়াকত আহমদ, বাংলাদেশ মানবিক পুলিশ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান সাদেক, ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমদ খাজা, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহব্বায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ন আহব্বায়ক পৌর যুবদলের মো. আব্দুল রহমান রুবেল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম, রাজন আবেদীন প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন জেমস্ সমাজ কল্যান পরিষদ বনাম সুরমা স্পোটিং ক্লাব শমশেরনগর। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন উত্তম মাকার্জী, মুজিবুর রহমান দুলু ও সুমন আহমদ। মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে।

করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন। উল্লেখ্য, মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৩২টি দল নাম তালিকাভুক্ত হয়েছে। মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন, সুমন, মালেক, মামুন,জুনেদ ও ছাদেক প্রমুখ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com