শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মালিক মিয়া:   |   মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়েছে। ভয়াবহ বন্যায় মানুষ ও পশু পাখির ভয়াবহ দুর্গতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বন্যার পানি কমলেও বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বন্যা-পরবর্তী সময়ে দুর্যোগ ও নানা ধরনের রোগবালাই। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়েছিল।

এতে ডায়রিয়া, সর্দি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সমাজকর্মী পল্লী চিকিৎসক মো.আব্দুস সালামে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ও বিনামূল্যে ঔষধ বিতরণের আয়োজন করা হয় এতে চিকিৎসক মো. আব্দুস সালাম, রায়হান মুজিব, সুদীপ মালাকার চিকিৎসা প্রদান করেন। উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজ সেবক তাজ উদ্দিন টিটুর বাসায় সোমবার (২অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অসুস্থ বন্যার্তদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজক, সমাজকর্মী ও পল্লী চিকিৎসক মো. আব্দুস এ প্রতিনিধি’কে জানান, মানবতার কল্যানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকালী সময় যেমন দেশের ভয়াবহ করুনা কালীন সময় ও বিভিন্ন সময় বন্যা কবলিত এলাকায় বিভিন্ন উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করি এবং সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করি,তিনি আরও বলেন, দুনিয়াতে যতদিন বেঁচে আছি, ততদিন মানবতার কল্যানে কাজ করে যাবো ইনশাল্লাহ। মানবতার কল্যানে কাজ করার নেক হায়াতের জন্য, চিকিৎসা সেবা নিতে আসা উপস্থিত সকলের কাছে এই দোয়া চান তিনি।

ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষ এসে চিকিৎসা সেবা নেন। বিভিন্ন রোগের প্রায় ২০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ পত্র দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com