শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে লেকে গোসল করতে নেমে চা-শ্রমিক বৃদ্ধের মৃত্যু

জেলা (মৌলভীবাজার) প্রতিনিধি:   |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে লেকে গোসল করতে নেমে চা-শ্রমিক বৃদ্ধের মৃত্যু
১৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ফাঁড়ির চা বাগান সংলগ্ন একটি লেকে গোসল করতে নেমে রামলাল রবিদাস গরিবা (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত রামলাল রবিদাস কমলগঞ্জ উপজেলার দেওছড়া চা বাগানের বাসিন্দা এবং মৃত ব্রজনাথ রবিদাসের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত চা শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে প্রতিদিনের মতো গরু চরাতে গিয়ে ওই লেকে গোসল করতে নামেন রামলাল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শমশেরনগর ফাঁড়ির নিকটবর্তী লেক থেকে রামলালের নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আহমদ বলেন, “লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর মধ্যে এই মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলেন, রামলাল রবিদাস একজন শান্তিপ্রিয় ও পরিশ্রমী মানুষ ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com