শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মৌলভীবাজার) প্রতিনিধি   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে আসহাবুজ্জামান শাওন (দোয়াত কলম প্রতীক) নিয়ে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্ধি এম এ ওয়াহিদ রুলু (মোটরসাইকেল প্রতীক) নিয়ে পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি পদে পিন্টু দেবনাথ (বাই-সাইকেল প্রতীক) নিয়ে ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল মুক্তাদির (ছাতা প্রতীক) নিয়ে তিনি ১৩ ভোট ও সালাহউদ্দিন শুভ (বালতি প্রতীক) ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহমেদুজ্জামান আলম (চেয়ার প্রতীক) ২৩ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই ইদ্রিছি (আনারস প্রতীক) পেয়েছেন ৪ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আহাদ মিয়া (তালা প্রতীক) ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পারভেজ আহমেদ (চশমা প্রতীক) পেয়েছেন ১৬ ভোট এবং মোনায়েম খাঁন (মই প্রতীক) নিয়ে পেয়েছেন ১০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন (মাইক প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রাজু দত্ত (টেবিল প্রতীক) পেয়েছেন ৭ ভোট।

কার্যকরী সদস্য পদে প্রণীত রঞ্জন দেবনাথ (আম প্রতীক) ২৪ ভোট, বিশ্বজিৎ রায় (ক্যামেরা প্রতীক) ২২ ভোট, মোস্তাফিজুর রহমান (টেলিভিশন প্রতীক) ২২ ভোট এবং সাব্বির এলাহী (টেলিফোন প্রতীক) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ফলাফল ঘোষণার পর সাংবাদিক সমাজ নবনির্বাচিতদের অভিনন্দন জানায়। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কমলগঞ্জ প্রেসক্লাব আরও ঐক্যবদ্ধ, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com