শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় আটরা গ্রামের খাস জমিতে গভীর রাতে ঘর নির্মাণ এর অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় আটরা গ্রামের খাস জমিতে গভীর রাতে ঘর নির্মাণ এর অভিযোগ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের আটরা গ্রামের সরকারি সম্পত্তিতে গভীর রাতে জায়গা দখল করে আটরা গ্রামের মৃত ইয়াছিন খা’র পুত্র মইনুর ও মিন্টু ঘর নির্মাণ করছেন। এই ঘটনা নিয়ে এলাকা জুড়ে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে আটরা গ্রামের আটরা ব্রিজের পার্শ্ববর্তী সরকারি সম্পত্তিতে আটরা গ্রামের মৃত ইয়াছিন খা’র পুত্র মইনুর ও মিন্টু ঘর নির্মাণ করছেন। এখানে এর আগে এই জায়গাতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজনেরা বিকেলে তরিতরকারি বিক্রি করেন। হঠাৎ করে তারা সরকারি এই জায়গা দখল করে রাতে ঘর তৈরি করেন। এ বিষয়ে জানতে এ প্রতিবেদক ঘটনাস্থলে গেলে মইনুর খাঁ ও মিন্টুদের কাউকে পাওয়া যায়নি।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com