শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় দৈনিক নওরোজ সম্পাদকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
২৪

কে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় নওরোজ পত্রিকার নির্বাহী সম্পাদকের নিঃশর্ত মুক্তি জরুরি। সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী উল্লেখ করে তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের কয়রা প্রতিনিধি শেখ হারুন অর রশিদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শেখ সিরাজুদ্দৌলা লিংকন, দৈনিক খুলনা টাইমসের প্রতিনিধি ইউনুস আলী, দৈনিক সময়ের খবরের প্রতিনিধি মোঃ আল আমিন, দৈনিক নওরোজ প্রতিনিধি নুরুল আমিন পলাশ, দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি রেজোয়ানুল করিমসহ কয়রা উপজেলার সামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com