শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান

কয়রা উপজেলা প্রতিনিধ বিএম আলামিন ইসলাম:   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান
৪৪

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি)  বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি দীর্ঘ পাঁচ মাস ১৮ দিন শূন্য ছিল। ফলে সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত নামজারি (মিউটেশন) বিবিধি কেস এবং দাপ্তরিক কাজেট জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল।

দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা দিনের পর দিন ঘুরেও তাদের সমস্যার সমাধান পাচ্ছিলেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করলেও কাজের চাপে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছিল।

যোগদান পরবর্তী সময়ে নবনিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

তিনি জানান, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।  দালালের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি সাধারণ মানুষকে সেবা প্রদানের বিষয়ে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com