কয়রা উপজেলা প্রতিনিধি | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
খুলনার কয়রায় উপজেলার প্রেস ক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের পরিচালনায় মিটিংটি শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়। মিটিংয়ে প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও স্থানীয় সমস্যা সমাধানে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
উপস্থিত সদস্যরা মাসিক কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময়ে প্রেসক্লাব কয়রার উপস্থিত ছিলেন এডভোকেট আবুবক্কার , সিরাজউদ্দৌলা লিংকন ,তরিকুল ইসলাম হারুন আর রশিদ, আলাউদ্দিন ইমতিয়াজ, ইউনুস মোস্তাফিজুর রহমান, হাফিজুল , সাইফুল,নিতীশ, আলামিন ইসলাম নূরুল আমিন পলাশ মোনাইম ,রোওজানুল করিম, উক্ত অনুষ্ঠানে মাস্টার সদর আহমেদ উদ্দিন সকল সদস্যকে সুস্থতা কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করেন,
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com