শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচনে জামায়াত নেতা আব্দুস সাত্তার সভাপতি নির্বাচিত

তাজ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির নির্বাচনে জামায়াত নেতা আব্দুস সাত্তার সভাপতি নির্বাচিত
১০০

২৩ এপ্রিল, ২০২৬ ইং বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী করল্যাছড়ি বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জামায়াত নেতা আব্দুস সাত্তার সভাপতি ও সহ-সভাপতি মোঃ হাসান মিয়া এবং সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুস সাত্তার চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট ও তার নিকটতম প্রার্থী বিএনপি নেতা নাছির হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ ভোট। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুর্বেই নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা মোঃ হাসান মিয়া।

সাধারন সম্পাদক পদে আনোয়ার হোসেন মোরগ প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ কামরুল  ইসলাম পদ্মফুল প্রতীক নিয়ে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রার্থী মোঃ শাহীন আলম দোয়াতকলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ রাসেল ফুটবল প্রতীক নিয়ে ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রার্থী মোঃ আতাউর রহমান আম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ ভোট।

সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আটারকছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ইউসুফ আলী। প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মুকুল হোসাইন এবং মোঃ রবিউল হোসেন। নির্বাচন কমিশননার মোঃ ইউসুফ আলী জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। মাঠে সার্বক্ষনিক স্থানীয় সেনাবাহীনীর সাবজোনের সদস্যরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সার্বক্ষণিক উপস্থিত ছিলেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

নব-নির্বাচিত সভাপতি আব্দুস সাত্তার বলেন, “বাজার পরিচালনা কমিটির সভাপতি পদে আমাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের নিকট দোয়া চাই যেন যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। বাজারে উন্নয়ন্মুলক কাজে এবং ব্যবসায়ীদের কল্যাণমূলক কাজ করে যেতে পারি”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com