মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: | বুধবার, ১১ জুন ২০২৫ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ ১১ জুন ২০২৫, বুধবার, ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর খাড়পাড়ায় আজ সকাল আনুমানিক ৬ টা সময় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আ,ত্মহ,ত্যা করেছেন মোঃ আবদুর রাজ্জাক নামে এক বৃদ্ধ। তিনি কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ১০নং ওয়ার্ডের কুল্লাপাথর এলাকার বাসিন্দা এবং মৃত ফাজিল আহমেদের পুত্র। নি,হ,ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ছোট ছেলে মোঃ জাকির হোসেনের সঙ্গে তার বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তিনি তার ছেলের ঘরের পাশে অবস্থিত বাথরুমে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে কসবা থানার মোবাইল টিম-৭ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com