শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় পারিবারিক কলহের জের ধরে স্বামী হাতে স্ত্রী ও শ্যালিকা হত্যা

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় পারিবারিক কলহের জের ধরে  স্বামী হাতে স্ত্রী ও শ্যালিকা হত্যা
১৮

ব্রাহ্মণবাড়িয়া কসবায় আমীর হোসেন নামে এক ব্যক্তির বিরোদ্বে শ্বাসরুদ্ধ করে শ্বশুরবাড়িতে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে।(২ মার্চ) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অবিযুক্ত আমীর উধাও হন।নিহতরা হলেন, ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২৪) ও স্মৃতি আক্তার (১৩)। এরমধ্যে জ্যেতি আমীর আলীর স্ত্রী ও স্মৃতি শ্যালিকা। অভিযুক্ত আমীর আলী জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে। দেড় বছর আগে জ্যোতির সঙ্গে তার বিয়ে হয়।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আমীর হোসেনকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস পাঠান বলেন, খবর পেয়ে এসে দেখি বিছানায় দুই বোনের নিথর দেহ পড়ে আছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা হতবাক।ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমীর হোসেন হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com