মোঃ শিমুল রানা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: | শনিবার, ২৮ জুন ২০২৫ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
আজ সকাল (২৮ জুন) ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত কমপ্লেক্সের সামনে একটি ছোট মেয়ে শিশুকে পাওয়া যায়, যার নাম মীম। শিশুটি তার মায়ের নাম সুমি আক্তার বলতে পারলেও পিতার নাম কিংবা স্থায়ী ঠিকানা বলতে পারেনি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বিষয়টি “Voice of Kasba” নিউজ চ্যানেলকে জানায়। এরপর চ্যানেলটি তাৎক্ষণিকভাবে মেয়েটির একটি ভিডিও সংবাদ আকারে প্রকাশ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি দেখে মেয়েটির পরিবার মীমের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। পরবর্তীতে কসবা থানা পুলিশের সহায়তায় মীমকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এই ঘটনার পর এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সকলে Voice of Kasba ও পুলিশের তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com