শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি, গুজবকারীদের জন্য আসছে রেড সিগনাল: হুমাম কাদের 

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি, গুজবকারীদের জন্য আসছে রেড সিগনাল: হুমাম কাদের 
২৪

যারা ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ, গ্রীন সিগন্যাল পেয়ে গেছি’ লিখছেন, আমি তাদের সতর্ক করছি, গ্রীন নয়, লাল সিগন্যাল পেলে তখন মুখে যে কালিটা পড়বে, তা আগে থেকেই বুঝে নেওয়া উচিত।’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।’

শনিবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক হাজী আবদুর রশিদ চেয়ারম্যান বাড়িতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাহানিয়াজ মোরশেদ তোহার আয়োজিত মেজবানে যোগ দেন তিনি। মেজবান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিয়ে আলাপ করেছি। জামায়াতে ইসলামী অতীতে যেভাবে অন্যান্য দলকে চাপ প্রয়োগ করে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল,এবার দেশের মানুষ সেটি মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ১৬০টি বিষয়ের ওপর দাবি তুলে গণভোটের কথা বলছে, কিন্তু সে বিষয়গুলো এখনো জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই বিষয়গুলো আগে রাজনৈতিকভাবে নিষ্পত্তি হলে দেশের মানুষের জন্য মঙ্গল হবে।’

গণভোট প্রসঙ্গ টেনে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘গণভোটের পরিস্থিতি এখন দেশে নেই। একটি মহল গণভোটের নামে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা করছে, তারা জানে, এখন নির্বাচন হলে ১০ থেকে ২০টির বেশি আসন পাবে না। তাই নির্বাচন বিলম্বিত করে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনতে এই নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি।’

পরে তিনি (সন্ধ্যায়) দক্ষিণ রাজানগর ইউনিয়নে রুকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় যোগদান করে প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, ‘আপনারা জানেন সামনে ইলেকশন হবে, ইলেকশন কি হবে আমার জানা নেই। তবে চেষ্টা করবো যেন আপনাদের পাশে থাকতে পারি। আশাকরি আপনার সুযোগ করে দিবেন আপনাদের পাশে দাঁড়ানোর।’

এসময় উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ার রুকুনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসার বার্ষিক সভায় বক্তব্য রাখছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com