তৌফিক আলম চৌধুরী, চন্দনাইশ চট্টগ্রামঃ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
শিক্ষার মানোন্নয়ন ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ৪ জানুয়ারী রবিবার কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অডিটোরিয়াম-এ এক অনাড়ম্বর বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যোৎসাহী সদস্য ও বরকল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহাম্মদ নাছির উদ্দীন।
মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- অভিভাবক সদস্য এম.এ ছবুর,মুহাম্মদ নাজিম উদ্দীন,মুহাম্মদ ফরহাদ হোসেন রনি,মুহাম্মদ আলম,ইয়াছমিন আকতার,আহমদ কবির,হানিফা বেগম,মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, শিক্ষক ও কর্মকতাবৃন্দ যথাক্রমে মাস্টার মুহাম্মদ সোলাইমান,মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন,মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী,মাস্টার মুহাম্মদ মতিউর রহমান,শারমিন সুলতানা,কাজী মুহাম্মদ আবদুর রহিম,রুনা আকতার,মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ নেজাম উদ্দীন নঈমী,মুহাম্মদ মহিবুল্লাহ,মুহাম্মদ মহিউদ্দীন,মুহাম্মদ ফোরকান,পিংকি আকতার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু এবং জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের নৈতিকতা, মননশীলতা ও সৃজনশীলতা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুললে একজন শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ভিত্তিক বই বিতরণ করা হয়। বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com