শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বর্ণিল সংস্কৃতি ও কূটনৈতিক সংযোগের মধ্য দিয়ে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

  |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বর্ণিল সংস্কৃতি ও কূটনৈতিক সংযোগের মধ্য দিয়ে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
১৪

কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন বর্ণিল সংস্কৃতি ও কূটনৈতিক সংযোগের মধ্য দিয়ে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। বাংলা নববর্ষ উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটিতে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং কানাডা সরকারের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা সংগীতের সুরের মূর্ছনায় আগত অতিথিরা পান্তা ভাত, খিচুড়ি ও মুড়ি-মুড়কিসহ নানা ধরনের পিঠা ও বাঙালি খাবার উপভোগ করেন। অনুষ্ঠানস্থলে জামদানি শাড়িসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা সামগ্রী নিয়ে একটি মনোজ্ঞ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

অতিথিরা মেহেদির নকশায় নিজেদের হাত রাঙিয়ে নেন এবং একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এই আয়োজনটি ছিল এক আত্মিক মিলনমেলা—যা মনে করিয়ে দেয়, সংস্কৃতি যখন ভাগাভাগি করা হয়, তখন তা হয়ে ওঠে সংযোগের অনন্য মাধ্যম। স্বাগত বক্তব্যে কানাডায় বাংলাদেশের মান্যবর হাইকমিশনার নাহিদা সোবহান বলেন, “এই দিনটি কেবল উৎসবের নয় — এটি বাংলাদেশিদের আশাবাদ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।” এই মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কানাডাস্থ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যমূলক পহেলা বৈশাখের উৎসব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ও পহেলা বৈশাখের সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com