শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আকস্মিক এই ঝড়ে প্রবল দমকা হাওয়া ও বজ্রপাতের ফলে অসংখ্য বসতঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ফলজ গাছপালা এবং বিস্তীর্ণ কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় অনেক টিনশেড ঘরের চাল উড়ে যায় এবং কিছু কাঁচা ঘর মাটিতে লুটিয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন বাজার এলাকার দোকানপাটের সাইনবোর্ড ও ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ গাছ উপড়ে পড়ায় কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ঝড়ের কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে জনজীবনে ভোগান্তি নেমে আসে। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com