শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
৭৮

কিশোরগঞ্জের কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ ৫ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াচাপড়া পুলের ঘাট পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে অফিসে পিএমকে এর অর্থায়নে পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ ও পুলের ঘাট শাখার শাখা ব্যবস্থাপক মো. এমরান কবির খান।

ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনী এন্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট সার্জারী) ও ডা. মো. জিয়াউল হাসান ( চর্ম ও যৌন)।

অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com