শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাস্তে প্রতীকের সমর্থনে গাইবান্ধায় সিপিবির মিছিল ও কর্মীসভা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাস্তে প্রতীকের সমর্থনে গাইবান্ধায় সিপিবির মিছিল ও কর্মীসভা
২০

কাস্তে প্রতীকের সমর্থনে গাইবান্ধায় মিছিল ও কর্মীসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সদর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় দলটির জেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন লাকু, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সদর উপজেলার দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন, সদর উপজেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেব ও সহ- সাধারণ সম্পাদক গুলবদন সরকার।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ আকাঙ্খা করেছিল একটি বৈষম্যমুক্ত দেশের। দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশের আকাঙ্খা করেছিল কিন্তু তার কোনটাই পায়নি দেশের মানুষ।

একদিকে দেশের সম্পদ, বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত করছে সরকার, অন্যদিকে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলেছে।
নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে।

বক্তারা সকল ষড়যন্ত্র, অপশক্তিকে মোকাবিলা করে সকল বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

পরে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com