শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কায়কোবাদ দাদার মনোনয়ন নিয়ে ভেরিফায়েড ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা দিলেন কাজী এএফএম জাইফ

মুরাদনগর প্রতিনিধি :   |   রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কায়কোবাদ দাদার মনোনয়ন নিয়ে ভেরিফায়েড ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা দিলেন কাজী এএফএম জাইফ
১২৭

বিএনপির জনপ্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন নিয়ে চলমান বিভ্রান্তি ও গুজবের অবসান ঘটিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কাজী এএফএম জাইফ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, আজ অনুষ্ঠিত হেয়ারিং সম্পূর্ণভাবে তাদের পক্ষেই গেছে।

পোস্টে তিনি বলেন,“আলহামদুলিল্লাহ, আজকের হেয়ারিং আমাদের পক্ষেই গেছে—এটাই বাস্তবতা। এরপরও আবারও স্পষ্ট করে বলতে চাই, দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না।”

তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, এই মুহূর্তে কায়কোবাদ দাদার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই। অনেক আগেই তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তা ত্যাগ করেছেন এবং আজকের হেয়ারিং সেই সত্যেরই প্রমাণ। ফলে তার প্রার্থিতা বাতিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

কাজী এএফএম জাইফ আরও বলেন,
“দীর্ঘদিন ধরে যেসব তথাকথিত ‘বিশেষ সূত্র’, ‘উপদেষ্টা করবে’, ‘নমিনেশন হবে না’, ‘শেষ মুহূর্তে বাতিল’—এমন গুজব ছড়ানো হচ্ছিল, আজকের বাস্তবতায় সেগুলোর অসারতা সবাই বুঝে গেছেন।”

তিনি এসব অপপ্রচারের পেছনে পরিকল্পিত প্রপাগান্ডা ও ষড়যন্ত্রের ইঙ্গিত দেন এবং বলেন, এর উদ্দেশ্য ছিল দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করা, সময় নষ্ট করা এবং বিএনপির চলমান রাজনৈতিক কার্যক্রমের গতি কমিয়ে দেওয়া। তবে বাস্তবতা হলো—প্রতিবারই এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
“ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবারও প্রমাণিত হবে—মানুষ ষড়যন্ত্র করে, কিন্তু সিদ্ধান্ত আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই।”

তিনি সবাইকে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আল্লাহর কাছে সঠিকভাবে বুঝার তৌফিক কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com