এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি হোসেনপুর: | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা (১৮ সেপ্টেম্বর) বিকেলে পরিষদের হলরুমে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ,বিএনপি নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,ওসি (তদন্ত) লিমন বোস, আনসার কমান্ডার খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা শাহজাহান কবির, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন,সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.কে.এম.মোহাম্মদ আলী, সাংবাদিক মো: খাইরুল ইসলাম ফকির,তপন কুমার সরকার,হোসেনপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাধারন সম্পাদক উজ্জল কুমার সরকার প্রমুখসহ সভায় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ বছর হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর এলাকায় মোট ১৪টি মন্ডপে পূজা অনুষ্টিত হবে। সভায় বক্তারা হোসেনপুরে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,স্বেচ্ছাসেবক নিয়োগসহ,সার্বক্ষনিক পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তায় থাকবে। উপজেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা তত্বাবাধন করার সিদ্ধান্ত হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com