শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন

মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, (কিশোরগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সংগঠনের ৭ সদস্যের কমিটি গঠন
৩১

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক নেতা জমির উদ্দিন এবং সঞ্চালনা করেন এমদাদুল হক মজনু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া। আরও উপস্থিত ছিলেন এবায়দুল ইসলাম, সাইদুর রহমান, রোস্তম আলী, কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে জমির উদ্দিনকে আহ্বায়ক এবং এমদাদুল হক মজনুকে সদস্য সচিব করে ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি করানো হয়। নবগঠিত এ কমিটি কৃষকদের অধিকার রক্ষা, সংগঠন শক্তিশালীকরণ এবং স্থানীয় কৃষক আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com