শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরগঞ্জে আলুর ন্যায্য দাম ও সারের সংকট নিরসনের দাবিতে কৃষক সংগঠনের স্মারকলিপি পেশ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জে আলুর ন্যায্য দাম ও সারের সংকট নিরসনের দাবিতে কৃষক সংগঠনের স্মারকলিপি পেশ
১৫০

কিশোরগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার ৮ মার্চ বেলা এগারোটায় কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে।

সংগঠনটি আলুর ন্যায্য দাম নিশ্চিত করা, সার নিয়ে দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করে কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে আলু চাষের জন্য উপযোগী জমি ও আবহাওয়া থাকা সত্ত্বেও কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না।

ব্যবসায়ী ও কোল্ডস্টোর মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৭–১৮ টাকা হলেও বাজারে দাম ৩–৪ টাকায় নেমে গেছে। এতে কৃষকরা ব্যাপক লোকসান ভুগছেন এবং অনেকেই আলুর পরিবর্তে তামাক চাষে ঝুঁকছেন। স্মারকলিপিতে সরকারকে আলুর ক্রয়-বিক্রয় ও রপ্তানি সরকারি উদ্যোগে করার, কোল্ডস্টোর ভাড়া কমানোর, উপজেলায় বীজ হিমাগার নির্মাণের, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জেলা আহবায়ক আলাল মিয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কৃষকরা উপস্থিত ছিলেন। সংগঠন আশা করছে, সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com