এ.কে.এম.মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর: | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদ মার্কসবাদী দলের প্রার্থী হিসেবে আলাল মিয়া কাঁচি প্রতীকে নির্বাচন করবেন। তিনি কিশোরগঞ্জের-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনে গত ২৬ নভেম্বর সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কমিটির প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক দলটি নিবন্ধন পেয়েছে ৷ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব দলটির কেন্দ্রীয় নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক (কাঁচি) মার্কা তুলে দেন এতে বাসদ মার্কসবাদী দলটির আনুষ্ঠানিক নির্বাচনী পথচলার সূচনা হয়েছে।
আলাল মিয়া জানান প্রার্থী ঘোষণার পর থেকে এলাকাজুড়ে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে বাম রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে দলটির জেলা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্দে সোচ্চার ভূমিকা পালন করে জনমানুষের জন্য কাজ করে আসছেন ৷ বাসদ মার্কসবাদী দলটি হোসেনপুর এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে দলটির গ্রহনযোগ্যতা রয়েছে।
আলাল মিয়া দলটির সর্বোচ্চ ফোরামের সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ করছেন তিনি আরও জানান,চলমান নির্বাচনের প্রস্তুতি নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচনি ইশতেহার প্রকাশ করবেন। এছাড়া ২৯ নভেম্বর ঢাকায় সম্মিলিত বামপন্থীদের বৃহত্তম কনভেনশনের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে প্রচারে নামবেন বলে জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com