ভ্রাম্যমান প্রতিনিধি, হোসেনপুর : | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) সংসদীয় আসনে হোসেনপুর উপজেলার বাসদ (মার্কসবাদী) প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা।
রবিবার (৪জানুয়ারি) বেলা এগারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন । বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) এর মনোনীত প্রার্থী জননেতা আলাল মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে কিশোরগঞ্জ-১ আসনে তার অনুষারীরা নির্বাচনী প্রতিযোগিতায় ব্যাপক গন- সংযোগ ও প্রচার চালানোর প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন।
তিনি এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে প্রচারণায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন । উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের পর পূর্ণমাত্রায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আলাল মিয়া জানিয়েছেন ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com