শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরগঞ্জ-৬ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা কবির হোসাইনের গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ-৬ আসনে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা কবির হোসাইনের গণসংযোগ
১৬৫

কিশোরগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলা শাখার আমির ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মাওলানা মো. কবির হোসাইন ন্যায়, ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকা ভৈরব ও কুলিয়ারচরে ব্যাপক গণসংযোগ করে ভোটের মাঠ গোছাচ্ছেন।

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন কাকডাকা ভোর হতে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লার আনাচে-কানাচে গিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কোশল বিনিময় করে সকলের মন জয় করার চেস্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় “চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ২৬ নভেম্বর বুধবার কাক ডাকা হিম সকাল, সূর্যের আলো তখন পূর্বাকাশে সবুজ বেধ করে উঁকি দিয়ে উঠেছে মাত্র, ঠিক তখন একদল নেতা-কর্মীদের সাথে নিয়ে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া মোড়রস্থ চক বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মো. কবির হোসাইন সকলের উদ্দেশ্যে বলেন, “আমরা জনগণের সেবক হবো, শাসক হবো না।” বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়। আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন তিনি।
এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি নূরুল আলম ও সেক্রেটারি জুবায়ের আহাম্মেদ সহ দলীয় নেতা-কর্মীরা।
দলীয় নেতা কর্মীদের ভাষ্য মতে ইতোমধ্যে অনেকের মন জয় করে নিয়েছেন কবির হোসাইন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com